২০১০ সালে "হাজী আব্দুর রহমান জামেয়া ইসলামিয়া মাদরাসা" নামে স্থাপিত হয়েছিল। পরবর্তীতে ২০২৪ সালে হাফিজ মাওলানা হাবিবুর রহমান পুনরায় উদ্যোগ গ্রহণ করে "মাদরাসাতুত তাক্বওয়া" নামে নতুনভাবে প্রতিষ্ঠা করেন।
প্রতিষ্ঠানটি ২০২৪ সালের ৭ই ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি এবং হিফজ বিভাগসহ কার্যক্রম চালু করে এবং বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত হয়।
মাদরাসাতুত তাক্বওয়া ইসলামী ও সাধারণ শিক্ষার সমন্বিত একটি প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা কুরআন-হাদীসের পাশাপাশি জেনারেল শিক্ষা গ্রহণের সুযোগ পায়।
হাফিজ মাওলানা হাবিবুর রহমান
প্রতিষ্ঠাতা ও পরিচালক, মাদরাসাতুত তাক্বওয়া
তিনি ইসলামী ও আধুনিক শিক্ষার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার নেতৃত্বে মাদরাসাতুত তাক্বওয়া একটি প্রগতিশীল দ্বীনি ও সাধারণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। তিনি একজন সফল শিক্ষাবিদ, গবেষক ও সমাজসেবক।
তার উদ্যোগেই ২০২১ সালে "মিসবাহুল হুদা বালিকা মাদরাসা" প্রতিষ্ঠিত হয়, যা বর্তমানে মিশকাত জামাত তথা ফাজিল (স্নাতক) পর্যন্ত পাঠদান করে আসছে। বর্তমানে সেখানে দুই শতাধিক ছাত্রী ইসলামী ও সাধারণ শিক্ষায় শিক্ষিত হচ্ছে।